বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নূরপুর ইউনিয়নে এমপি আবু জাহিরকে বিপুল ভোটে নির্বাচিত করার ঘোষণা

  • আপডেট টাইম শনিবার, ২৬ মে, ২০১৮
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিগত দুইবারের ন্যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি আবু জাহিরকে আবারো বিপুল ভোটে নির্বাচিত করার ঘোষণা দিয়েছেন নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ। শুক্রবার নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত জনতা এই ঘোষণা দেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি। এ সময় তিনি গত সাড়ে ৯ বছরে হবিগঞ্জে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা উল্লেখ করে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানালে উপস্থিত জনতা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকায় ভোট দেয়ার প্রতিশ্র“তি ব্যক্ত করেন। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইসহাক আলী সেবনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সৈয়দ গাজিউর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
এছাড়াও বক্তৃতা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহজাহান তালুকদার, হাজী আব্দুল হক, আব্দুল কাদির আছাদ, অলি হোসেন লেচু, গিয়াস উদ্দিন মুখলিছ, নূর আলম খেলু, আবুল কালাম, সামছুল হক, ওয়াহিদুর রহমান দুদু, ইউছুফ আলী, শফিক মেম্বার, জাকির হোসেন, গাজিউর রহমান এমরান, ফখরুল হামিদ, জলফু মিয়া, আব্দুল কবির, জাহাঙ্গীর মিয়া, মজিবুর রহমান উদয়, আবিদুর রহমান পাভেল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com