বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ডাঃ জীবনসহ নেতৃবৃন্দের ঘোড়া মার্কার সমর্থনে গণ-সংযোগ

  • আপডেট টাইম বুধবার, ১৯ মার্চ, ২০১৪
  • ৫৫১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির একক প্রার্থী শেখ বশির আহমদের গোড়া মার্কার সমর্থনে সম্মিলিত উলামা পরিষদ নেতা প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান ও বানিয়াচঙ্গ দক্ষিনাঞ্চল বিএনপি সমন্বয় পরিষদ নেতা আকাদ্দছ তালুকদারকে নিয়ে শেখ বশিরের ঘোড়া মার্কার সমর্থণে ব্যাপক গণ-সংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডাঃ সাখাওয়াত হাসান জীবন। এসময় চেয়ারম্যান প্রার্থী শেখ বশির, জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দসহ ৫ শতাধিক সমর্থক উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন সম্মিলিত উলামা পরিষদ সমর্থিত প্রার্থী মাওলানা আব্দাল হোসেন খান ও বিএনপি বানিয়াচঙ্গ দক্ষিনাঞ্চল সমন্বয় পরিষদ সভাপতি আকাদ্দছ তালুকদার। ৫ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত তাদের সাথে দফায় দফায় বৈঠক করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ড. সাখাওয়াত হাসান জীবন। তার অনুরোধে মনোনয়ন প্রত্যাহার করেন আব্দাল হোসেন খান ও আকাদ্দছ তালুকদার। গতকাল মঙ্গলবার আব্দাল হোসেন খান ও আকাদ্দছ তালুকদার সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শেখ বশিরের ঘোড়া মার্কার সমর্থনে আনুষ্ঠানিক গণ-সংযোগ করেন ডা. জীবন। বড়বাজার, গ্যানিংগঞ্জ বাজারে এ গণসংযোগে প্রার্থী শেখ বশির আহমদসহ উপজেলা বিএনপির ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা জমিয়তে উলামা ইসলাম ও বিএনপি দক্ষিনাঞ্চল সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com