বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে আম পাড়া নিয়ে হামলায় শিশু খুন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ মে, ২০১৮
  • ৫৭৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে আম পাড়াকে কেন্দ্র করে দুইপক্ষের মারামারি অতপর প্রতিশোধ নিতে গিয়ে মধ্যরাতে হামলায় শিশু খুন হয়েছে। রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার ছাতিয়াইন গ্রামে প্রতিপক্ষের হামলায় শিশুটি খুন হয়। নিহত শিশুটির নাম মীম (৮)। সে ওই গ্রামের লাল খা’র ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে গাছের আম পাড়াকে কেন্দ্র করে মাসুক মিয়া ও তার বোন জামাই লাল খা’র পরিবারের মধ্যে মারামারি হয়। এতে মাসুক মিয়া (৪৫) গুরুতর আহত হয়। আহত মাসুক মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত মীমের বাবা লাল খার অভিযোগ মাসুক মিয়া আহত হওয়ায় এর প্রতিশোধ নিতে তার (মাসুক মিয়ার) ছেলে রাশেদ মিয়া দল বল নিয়ে রোববার মধ্যরাতে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীদের দায়ের কোপে শিশু মীম ঘটনাস্থলে মারা যায়।
এদিকে ঘটনার খবর পেয়ে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এস.এম রাজু আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল সোমবার সকালে পুলিশ মীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে। মাধবপুর থানার পুলিশ পরিদর্শক কাওসার আলম জানান এখন পর্যন্ত কেউ মামলা দিতে আসেনি। তবে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com