সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

তেঘরিয়ায় ইফতার মাহফিরে এমপি আবু জাহির ॥ বিএনপি-জামায়াত জোটের কারণেই দেশ পিছিয়ে ছিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ মে, ২০১৮
  • ৫৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন বিএনপি-জামায়াত জোটের কারণেই দেশ এতোদিন পিছিয়ে ছিল।
তিনি বলেন, যে স্বপ্ন নিয়ে দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, যে আকাংখা নিয়ে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন তা প্রায় ধুলায় মিশিয়ে দিতে বসেছিল বিএনপি-জামায়াত জোট সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ ক্রমান্বয়ে জলে, স্থলে ও আকাশে সর্বত্রই অবস্থান লাভ করছে। গতকাল সোমবার রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় বর্তমান সরকারের আমলে হবিগঞ্জে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে এমপি আবু জাহির আবারো নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানালে উপস্থিত জনতা দলমত নির্বিশেষ নৌকাকে বিজয়ী করার প্রতিশ্র“তি দেন। তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মীর হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তৃতা করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক চেয়ারম্যান এমএ মোত্তালিব, সাংগঠনিক ও জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল মুকিদ, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনু মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উত্তম রায়, আওয়ামী লীগ নেতা শিবলু মিয়া, জয়নাল আবেদীন সালেক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান তালুকদার। ইফতার মাহফিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com