বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে পাটলি প্রাইমারী স্কুলের সভাপতি খয়েছের বিরুদ্ধে সরকারী গাছ কাটার অভিযোগ প্রমানিত

  • আপডেট টাইম রবিবার, ২০ মে, ২০১৮
  • ৫৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার পাটলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমতিয়াজ আব্দুল্লাহ খয়েছের বিরুদ্ধে বিদ্যালয়ের সরকারী গাছ কাটার অভিযোগ তদন্তে সত্য প্রমানিত হয়েছে। তদন্তে অভিযোগ সত্য প্রমানিত হওয়ায় গত ১৬ মে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের ৩৮.০০৮.০৩৫.০০.০০.০০৭.২০১২-৬৮৮ স্মারকে সরকারী প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন সংক্রান্ত প্রজ্ঞাপনের অনুচ্ছেদ-৫ এর উপ অনুচ্ছেদ ৫.১ এর আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সুপারিশ করা হয়। উল্লেখ্য, ওই এলাকাবাসী পাটলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমতিয়াজ আব্দুল্লাহ খয়েছের বিরুদ্ধে স্কুলের সরকারী কয়েকটি গাছ কাটার অভিযোগ এনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে গত ১৯ এপ্রিল বিদ্যালয়ে গিয়ে সরেজমিনে কাছ কাটার বিষয়টি তদন্ত করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান। তদন্তকালে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় তিনি ইমতিয়া আব্দুল্লাহ কয়েছের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে প্রতিবেদন দাখিল করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com