বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মেয়েকে ভিকটিম সাজিয়ে ধর্ষণ মামলা করতে গিয়ে ফেঁসে গেলেন মা

  • আপডেট টাইম রবিবার, ২০ মে, ২০১৮
  • ৫৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মেয়েকে ভিকটিম সাজিয়ে ধর্ষণ মামলা করতে গিয়ে ফেঁসে গেলেন মা। এদিকে সংবাদ প্রকাশের পর রুবেল ও তার ভাই জুয়েলকে আটক করেছে পুলিশ। এদিকে ধর্ষিতা কিশোরী শুক্রবার বিকালে সদর হাসপাতালে ভর্তি হয়। এ সংবাদ গতকাল শনিবার হবিগঞ্জের স্থানীয় পত্রিকায় প্রকাশ হলে প্রশাসনের মধ্যে তোলপাড় শুরু হয়। গতকাল শনিবার সকালে সদর থানার এসআই আব্দুল মুকিত চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কামড়াপুর খোয়াই নদীর বাধ থেকে রুবেল ও তার বড় ভাই জুয়েলকে আটক করে। তাদেরকে থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তারা হল, ওই এলাকার লেচু মিয়ার পুত্র। পুলিশের সন্দেহ হয় তখন ওই ধর্ষিতা কিশোরীর মা ওই এলাকার কাউছার মিয়ার স্ত্রী আয়মনা বেগমকে অভিযোগ দিতে বললে আয়মনা বেগম থানায় অভিযোগ দিতে আসলে পুলিশের জিজ্ঞাসাবাদে প্রমাণ হয় এটি আসলে ধর্ষণ নয়, ধর্ষণের নাটক মাত্র। পরে ওই কিশোরীর মাকে আটক করা হয়। এদিকে ওই কিশোরীর ডাক্তারী পরীক্ষা শেষে ধর্ষণের কোন সত্যতা পাওয়া যায়নি। এদিকে কিশোরীর মা পুলিশের কাছে স্বীকার করে রুবেলের সাথে তার মেয়ের সম্পর্ক ছিল। কিন্তু বিয়ে দেয়ার জন্য এ ধর্ষণের নাটক সাজিয়েছে। এব্যাপারে আব্দুল মুকিত চৌধুরী জানান, বিষয়টি সমাধান হলে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হবে নতুবা পুলিশকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তু করার জন্য বাদি বিবাদি উভয়কেই কোর্টে প্রেরণ করা হবে। এদিকে সন্ধ্যায় হাসপাতালে গিয়ে দেখা যায় ভিকটিম সাকিরুন বেগম (১৫) পুলিশের ভয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com