বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে বিষপানে রাখালের আত্মহত্যা

  • আপডেট টাইম শনিবার, ১৯ মে, ২০১৮
  • ৫৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কামারগাওয়ে আব্দুল হামিদ (২০) নামে এক রাখাল বিষপানে আত্মহত্যা করেছে। পরিবারের অভিযোগ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের অবহেলায় তার মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মানিক মিয়ার পুত্র। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর সকলের অগোচরে বাড়ির পাশে একটি লেবু বাগানে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার বিষ ওয়াশ না করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে। সন্ধ্যার দিকে সদর হাসপাতালে নিয়ে এলে ডাঃ ত্রিলোক চাকমা হামিদকে মৃত ঘোষনা করেন।
সূত্র জানায়, হামিদ ভাল বাশি বাজাত। প্রায়শই সে রাতের বেলা নির্জন স্থানে বসে বাশি বাজায়। এ সোবাদে একই গ্রামের দশম শ্রেনীর এক ছাত্রীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু হামিদ রাখাল হওয়ায় ওই ছাত্রীর পরিবার তা মেনে নেয়নি। তার সাথে দেখা করতে বারন করে তারা। এর পরেও হামিদ তার সাথে প্রেমের সম্পর্ক চালিয়ে যেতে থাকে। সম্প্রতি ওই ছাত্রীর পরিবার তার বিয়ে ঠিক করে এক প্রবাসীর সাথে। বিষয়টি শোনে হামিদ ক্ষোভে বিষপান করে আত্মহত্যা করে। পরে সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে মর্গে প্রেরন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com