বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মহিলা বিষয়কের মা দিবস পালন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ মে, ২০১৮
  • ৬৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহিলা বিষয়ক অধিদপ্তর, হবিগঞ্জ এর উদ্যোগে বিশ্ব মা দিবস-২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মাহবুবুল আলম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, জেলা গণগ্রন্থাগার কর্মকর্তা সাইফুল ইসলাম মিঠু, এটিএন বাংলা প্রতিনিধি আব্দুল হালিম প্রমুখ। এছাড়া জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সকল কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানে হবিগঞ্জের কয়েকজন রতœগর্ভা মা কে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরিশেষে মনোজ্ঞ গান পরিবেশন করেন মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com