মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বাড়িতে মাদকের আস্তানায় মিনি পতিতালয় ॥ সিসি ক্যামেরা লাগিয়েও রক্ষা হলনা ॥ র‌্যাবের হাতে ধরা পড়ে দুই বছরের জেল

  • আপডেট টাইম রবিবার, ১৩ মে, ২০১৮
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাদক ব্যবসায়ী রুস্তুম আলী। দীর্ঘদিন ধরে তিনি এ ব্যবসা চালিয়ে আসছেন। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একাধিকবার আটক হয়ে তিনি হাজতবাস করেছেন। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী থেকে রক্ষা পেতে বাড়িতে স্থাপন করেন সিসি ক্যামেরা। কিন্তু সিসি ক্যামেরাও তাকে রক্ষা করতে পারেনি। র‌্যাবের হাতে ধরা পড়ে ভ্রাম্যমান আদালতে তার ২ বছরের কারাদণ্ড হয়েছে। সেই রুস্তুম আলীর বাড়ি চুনারুঘাটের পাইকপাড়া ইউনিয়নের গণেশপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুস্তম আলী দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদকের আস্তানা এবং মিনি পতিতালয় গড়ে তুলেন। মাদক বিক্রির জন্য বিভিন্ন সময় গ্রেফতার হয়ে তিনি কারাগারেও গিয়েছেন। আর তাই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ঘরে বসে যাতে বুঝতে পারেন, সেজন্য বাড়ির চারদিকে সিসি ক্যামেরা স্থাপন করেন। এর সন্ধান পায় শ্রীমঙ্গল র‌্যাব-৯। এরই পরিপ্রেক্ষিতে চুনারুঘাট উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এএসপি আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য রুস্তম আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ৮৩ পিস ইয়াবা, এক বোতল হুইস্কি, ইয়াবা সেবনের ফয়েল পেপার এবং জন্মনিয়ন্ত্রণ পিল এবং বিভিন্ন উপকরণ উদ্ধারসহ রুস্তম আলীকে গ্রেফতার করা হয়।
রাত দেড়টার দিকে উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রুস্তম আলীকে দুই বছরের কারাদণ্ড দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com