বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে বজ্রপাতে স্কুলছাত্রীসহ নিহত ২ ॥ বসত ঘরও এখন নিরাপদ নয়

  • আপডেট টাইম শুক্রবার, ১১ মে, ২০১৮
  • ৭৪০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ রান্নাঘর আর বসতঘর পাশাপাশি। মাঝখানে ২/৩ হাত জায়গা ফাঁকা। এই ফাঁকা জায়গাটিতেই বজ্রপাতে মারা গেলেন স্কুলছাত্রী তানিয়া আক্তার (১৩)। নিহত তানিয়া সুজাতপুর ইউনিয়নের শতমুখা গ্রামের জাহির মিয়ার মেয়ে। তিনি হানিফ খান দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে। নিহত তানিয়ার পরিবার সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ভারী বৃষ্টি শুরু হয়। ওই সময় তানিয়া বসতঘর থেকে রান্না ঘরে যাচ্ছিল। এরই মধ্যে দুটি ঘরের প্রায় দুই হাত ব্যবধানের ফাঁকা জায়গায় বজ্রপাত আঘাত হানে। এতে তানিয়া আক্তার ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া একই দিন বানিয়াচং হাওরে এক কৃষক মারা গেছেন। নিহত কৃষকের নাম মিজানুর রহমান (৫২)। তিনি দৌলতপুর গ্রামের রহিম বক্স এর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় নলুয়ার হাওরে ধান কাটতে গিয়েছিলেন মিজারনুর রহমান। দুপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সাথে আকস্মিক বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে বানিয়াচংয়ে বজ্রপাতে ১৬ জনের প্রাণহানী ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com