বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের মুফতি শেখ গিয়াস উদ্দিন আহমদের দাফন সম্পন্ন

  • আপডেট টাইম শুক্রবার, ১১ মে, ২০১৮
  • ৬৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ দেশ বরেণ্য আলেমে দ্বীন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল ইজপুর গ্রামের কৃতি সন্তান দিনারপুর ফুলতলী গাউছিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মুফতি শেখ গিয়াস উদ্দিন আহমদ (৬৯) এর দাফন সম্পন্ন হয়েছে। গত ৫ মে লন্ডনের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ….রাজিউন।
গত ৭মার্চ বার্মিংহাম এলাকার মসজিদ ই জিয়াউল কুরআন সেন্টারে বাদ জোহর মরহুমার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ বাংলাদেশে আসে। গতকালই বিকেল সাড়ে ৫টার দিকে সাতাইহাল মাঠে উনার দ্বিতীয় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা ভাইস চেয়াম্যান মাওলানা আশরাফ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুর উদ্দিন বীর প্রতিক, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, মাওঃ নুর উদ্দিন জঙ্গী, মাওঃ কাউছার আহমেদ, মাওঃ গিয়াস উদ্দিন আত তাহেরী, মাওঃ জালাল আহমেদ আখনজি, মাওঃ ফারুক আহমেদ, মাওঃ আশরাফুল ওয়াদুদ, সাবেক চেয়ারম্যান মুদ্দত আলী, মাওঃ রফিকুল ইসলাম জাফরী, মাওঃ মনিরুল ইসলাম মুরাদ পীর সাহেব, মাওঃ আলী মোহাম্মদ চৌধুরী, মাওঃ মুশাহিদ আলী, মাওঃ ফয়জুল করিম, মাওঃ শিব্বির আহমেদ, মাওঃ সাইফুর রহমান, মাওঃ জাহাঙ্গীর আলী, মাওঃ মুহিবুর রহমান জালালি, মাওঃ মুজাহিদুল ইসলাম, মাও নজরুল ইসলাম সিদ্দিকি, মাওঃ শফিকুল হাছান রেজভী, মাও আমিরুল রানিম, মাওঃ ছাদিকুর রহমান, মাওঃ শেখ হাবিবুর রহমান, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, সাংবাদিক মিলাদ হোসেন সুমন, যুবনেতা শেখ মিহাজ উদ্দিন, আব্দুল মালিক খানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাযা নামাজে ইমামতি করেন তার ছেলে দিনারপুর ফুলতলী গাউছিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার সুপার মাওঃ শেখ ফরহাদ সাদ উদ্দিন। মোনাজাত পরিচালনা করেন মাওঃ শেখ আব্দুল করিম সিরাজনগরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com