মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের সরকারি ভূমি একটি প্রভাবশালী চক্রের কবলে জেলা বিজ্ঞান মেলায় “উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব” এর জয়জয়কার নবীগঞ্জ তামাশপুরে নিরীহ ব্যক্তির ভিটাজমি দখল চেষ্টার অভিযোগ নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ দুইজন গ্রেফতার চুনারুঘাটে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান ॥ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা সংসদে চা শ্রমিকদের ভিটা ভূমি অধিকার চাইলেন এমপি ফয়সল বানিয়াচংয়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণে প্রস্তুতিমূলক সভা সড়ক দুর্ঘটনায় আহত সফিক মিয়ার পাশে হকার সমিতি মাধবপুরে আউশ ধানের বীজ ও সার বিতরণ

নবীগঞ্জে ভূমি নিয়ে বিরোধের জের ধরে হামলায় এক ব্যক্তি ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম শুক্রবার, ১১ মে, ২০১৮
  • ৫৯০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পল্লীতে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি ক্ষতবিক্ষত। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কায়স্থগ্রামে এ মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়েছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের আব্দুল মুকিদের ভুমি দীর্ঘদিন ধরে জবর দখল নেয় একই গ্রামের এবাদ আলী, স্বপ্না বেগম ও স্থানীয় মেম্বার সামত আলীসহ একটি পক্ষ। এনিয়ে উভয়ের মধ্যে মামলা মোকদ্দমাসহ বিরোধ রয়েছে। এর জের ধরে গত সোমবারে নবীগঞ্জ শহরে মেম্বার সামত আলীর উপর হামলা করে আব্দুল মুকিদের ছেলে। এ ঘটনায় ক্ষিপ্ত এবাদ আলী, স্বপ্না বেগমসহ তাদের লোকজন আব্দুল মুকিদের পরিবারের লোকজনকে হন্যে হয়ে খোজেঁ প্রতিশোধ নেয়ার জন্য। তাদের ভয়ে গ্রাম ছেড়ে আত্মগোপনে থাকে আব্দুল মুকিদ ও তার পরিবার। এদিকে ওই আবারক উল্লার ছেলে আনর মিয়া মুকিদের পক্ষের লোক সন্দেহে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার এবাদ উল্লা, স্বপ্না বেগমসহ তাদের লোকজন আনর মিয়ার উপর হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের এলোপাথাড়ি আঘাতে ক্ষতবিক্ষত হয় আনর মিয়া। এ সময় তার সুর চিৎকারে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়। স্থানীয় লোকজন আশংখ্যাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরী ভিত্তিতে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরন করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্ষক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com