বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম বুধবার, ৯ মে, ২০১৮
  • ৫৩৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে কালবৈশাখীর তাণ্ডব ও ভারীবর্ষণ এবং শিলাবৃষ্টিত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার ভোরে নবীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে অনেক স্থানে ঘরবাড়ি বিধ্বস্তসহ ফসলের ক্ষতি হয়। এছাড়া অনেক এলাকায়ই অসংখ্য গাছপালা উপড়ে পড়ে। বেশী ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হচ্ছে, বড় ভাকৈর ইউনিয়নের আমড়াখাইর, দেবপাড়া ইউনিয়নের সদরঘাট, আউশকান্দি ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামসহ বেশ আরো কয়েকটি এলাকা। গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের সেলু আহমেদ জানান, ঝড়ে তার ঘর ধ্বসে পড়েছে।
আব্দুল মন্নান নামে এক কৃষক জানান,ভাবছিলাম এইবার ধান ঘরে তুলতে পারমু কিন্তু যে বৃষ্টি অইরো আর মনে হয় ফসলের ধান ঘরে তুলতা পারতাম নায়।
এদিকে ঝড়ের ফলে উপজেলা জুড়ে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এব্যাপারে নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আব্দুল বারী জানান, প্রচণ্ড ঝড় হওয়ার কারণে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনের ওপর বাঁশ, গাছ পড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। প্রত্যেকটি লাইনে কাজ চলছে কাজ শেষ হওয়ার পরপরই লাইন চালু করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com