বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হাতের মেহেদী না মুছতেই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল নবীগঞ্জের আমির হোসেনের

  • আপডেট টাইম শনিবার, ৫ মে, ২০১৮
  • ৫৮০ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ হাতের মেহেদী না মুছতেই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল আমির হোসেনের (২২)। এদুর্ঘটনায় তার বন্ধুও আহত হয়েছেন। নিহত আমির হোসেনের বাড়ি নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামে। তিনি ওই গ্রামের মৃত গৌছ আলীর ছেলে। গত বৃহস্পতিবার রাতে গোপলারবাজার-সরকার বাজার সড়কের সাধুহাটি গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন আমির হোসেন তার বন্ধু কাঠারাই গ্রামের সাইফুল ইসলামকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে মৌলভীবাজার জেলার সরকার বাজারে গিয়েছিলেন। সেখানে কাজ শেষে সন্ধ্যার দিকে তারা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। সাধুহাটি গ্রামের কাছে পৌছুলে বেপরোয়া গতির মোটরসাইকেলটি একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আমির হোসেন নিহত হন। গুরুতর আহত হন সাইফুল ইসলাম। তাকে মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত আমির হোসেন প্রায় ৩ মাস আগে নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই গ্রামের মহিলা মেম্বার আফিয়া বেগমের মেয়েকে বিয়ে করেন। এরই মধ্যে মর্মান্তিক দুর্ঘটনায় তার প্রাণহানী ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com