শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শহরের শায়েস্তানগর থেকে ইয়াবাসহ যুবক আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮
  • ৬৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর থেকে ৭০ পিস ইয়াবাসহ যুবককে আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল রাত সাড়ে ১১টার দিকে শায়েস্তানগর পইল সড়ক থেকে কবির মিয়া (৩০) আটক করা হয়। জানা যায়, শহরের মাহমুদাবাদের বাসিন্দা মহরম আলীর পুত্র কবির মিয়া শায়েস্তানগর পইল সড়কে ইয়াবা বিক্রি করতে যায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারি পরিদর্শক সিদ্দিকুর রহমান, উপ-সহকারি পরিদর্শক মোঃ কবির উদ্দিনের নেতৃত্বে অভিযান চালায়। অভিযানকালে কবির মিয়াকে আটক করে তার দেহ তল্লাশী করে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com