বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ের চেয়ারম্যান প্রার্থী আজাদকে বিজয়ী করতে পূর্ব বামৈ’র হাজারও মানুষের অঙ্গীকার

  • আপডেট টাইম সোমবার, ১৭ মার্চ, ২০১৪
  • ৪৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ উন্নয়ন থেকে বঞ্চিত লাখাইয়ের পূর্ব বামৈবাসী ঘোড়া মার্কাকে সমর্থন দিয়ে এডঃ মুশফিউল আলম আজাদকে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী করার অঙ্গীকার করলেন হাজারও মানুষ। রবিবার বিকেলে বামৈ গরুর বাজার মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে এই অঙ্গীকার করা হয়। মুক্তিযোদ্ধা রজব আলীর সভাপতিত্বে ও ফারুক সর্দারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মুশফিউল আলম আজাদ, কবির মিয়া, কাদির মিয়া, বজলুর রহমান, হাজী ছোয়াব আলী, প্রাক্তন ইউপি মেম্বার মোঃ সুতা মিয়া, মোঃ আব্দুল জলিল মাস্টার, জানে আলম, রহমত আলী, নানু মিয়া, ইছাক মিয়া, ব্যবসায়ী গোলাপ মিয়া, আব্দুল কাইয়ূম, হাজী ওমর আলী, ছিদ্দিক মিয়া, সাহেদ আলী, আব্দুর রহমান, কদ্দুছ মিয়া (মনতৈল) প্রমুখ।
সমাবেশে এডভোকেট আজাদ বলেন, বিগত বছর গুলোতে এই গ্রামের রাস্তাঘাট সহ কোথাও কোন উন্নয়নের ছোয়া লাগেনি। তিনি এজন্য উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের সমালোচনা করেন। তিনি আগামী দু’বছরের মধ্যে পূর্ব বামৈ গ্রামের রাস্তা-ঘাট সহ নানাদিকে উন্নয়নের প্রতিশ্র“তি দেন। সমাবেশে বক্তারা বিগত দিনে এই গ্রামে উন্নয়ন না হওয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান রফিক আহমেদ ও ইউপি চেয়ারম্যান মাফুজুল ইসলাম মাহফুজের কঠোর সমালোচনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com