বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মেলায় কৃষি যন্ত্রপাতি বিতরণকালে এমপি আবু জাহির ॥ কৃষকদের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে সরকার

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮
  • ৫২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, কৃষকরাই বাংলাদেশের প্রাণ। দেশের সকল উন্নয়নেই রয়েছে কৃষকের ভূমিকা। তাই বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। আর সকল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে হবিগঞ্জে সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধি প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন এবং যন্ত্রপাতি বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি কৃষি ক্ষেত্রে হবিগঞ্জসহ সারাদেশের বৈপ্লবিক উন্নয়নের কথা তুলে ধরে আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিতে কৃষকদের প্রতি আহবান জানান তিনি। এ সময় উপস্থিত কৃষকবৃন্দ হাত তুলে আগামীতেও আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করার প্রতিশ্র“তি জানান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্প, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, আদর্শ কমপোস্ট, মিশ্র ফল ব্যবস্থাপনা, বীজ সংরক্ষণ, গ্রাফটিং ও আধুনিক যন্ত্রপাতির ব্যবহারসহ ১০টি প্রদর্শনী রয়েছে।
পরে সংসদ সদস্য প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সদর উপজেলার কৃষকদের মাঝে ৭০% ভর্তুকী মূল্যে ৫টি মিনি কম্বাইন্ড হারভেস্টার, ১০টি রিপার এবং ৪টি পাওয়ার প্রেসার বিতরণ করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার, সদর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ কায়কোবাদ খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুকান্ত ধর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল্লাহ, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, মোঃ আক্তার হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্থান থেকে আসা কৃষকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com