সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে ভূমির মালিকানা নিয়ে সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮
  • ৬৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর শহরতলীর রাজনগর গ্রামে গতকাল বুধবার সকালে ভুমি ও নির্মাণাধীন ঘরের দখল বেদখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ আহত হয়েছে ১০ জন। এর মধ্যে আহত হাবিবুর রহমান (৩০) কে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়, রাজনগর গ্রামের মৃত রয়মান আলীর ছেলে মিজানুর রহমান ও ওয়াতির মিয়ার ছেলে নুরুল আমীন এর মধ্যে দীর্ঘদিন ধরে ভুমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিক শালিস বৈঠক অনুষ্টিত হয়। এতে কোন সুরাহা হয়নি। সোমবার সকালে এ নিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মিজানুর রহমান (৪৫), তার ভাই হাবিবুর রহমান (৩০), শিপন মিয়া (৩৫), লিপন মিয়া (২২), ছয়ফুল নেতা (৩২), গুণই বিবি (২৪) সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং বিরোধপুর্ণ ঘরটি তালাবদ্ধ করে রাখেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com