বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে অপহরণ করে মুক্তিপণ দাবি ॥ অপহরণকারী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮
  • ৬০৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর থেকে এক ব্যক্তিকে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শাহাব উদ্দিন। তিনি নাসিরনগর উপজেলার লক্ষীপুর বুড়িশ্বর গ্রামের মৃত মইদুর মিয়ার ছেলে। গতকাল বৃহষ্পতিবার ভোর রাতে নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। অপহৃতের নাম আব্দুল মালেক। তিনি মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামের মৃত মিয়াধন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল একটি অপহরণকারী চক্র আব্দুল মালেককে রতনপুর বাসষ্ট্যান্ড থেকে অপহরণ করে নাসিরনগর উপজেলার লক্ষীপুর বুড়িশ্বর গ্রামে শাহাব উদ্দিনের ঘরে আটকে রেখে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় অপহৃতার ভাই আব্দুল খালেক বাদি হয়ে মাধবপুর থানায় একটি অপহরণ মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ শাহাবউদ্দিনকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com