সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শায়েস্তাগঞ্জে দুঃসাহসিক চুরি ৪ লক্ষ টাকার মালামাল লুট

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮
  • ৬৩৮ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরসভার ষ্টেশন রোড এলাকার রহিম ইলেকট্রনিক্স এ দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা সহ ৪ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়েগেছে চোরেরা। এ ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার ভোর রাতে। এ ব্যাপারে দোকানের মালিক মহসিন জানান, প্রতিদিনের ন্যায় ব্যবসা শেষে দোকান তালাবদ্ধ করে রাত ১২টার দিকে বাড়ি চলে যান। পরের দিন সোমবার সকালে দোকানে এসে এ অবস্তা দেখতে পেয়ে হতাশায় ভেঙ্গে পড়েন। তিনি চোরেরা ডাক বাংলোর দেয়ালের ভিতর দিয়ে প্রবেশ করে পাশের দোকানের দেয়াল ভেঙ্গে নিরাপত্তার সি সি ক্যামেরা গুলো খুলে পেলে। এ সময় দোকান ঘরে থাকা ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ১৭ হাজার টাকা ও দোকান থেকে বিভিন্ন মডেলের ১২০ পিস মোবাইল চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মুল্য ৪ লক্ষ টাকা। খবর পেয়ে সকাল ১১ টায় হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম ও শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com