সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি ॥ ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট

  • আপডেট টাইম সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮
  • ৭১৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ইটালি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা পরিবারের লোকজনকে জিম্মি করে স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে।
শনিবার দিবাগত রাতে উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামের ইতালি প্রবাসী দুলন নন্দীর বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই রাতে একদল ডাকাত দুলন নন্দীর বাড়িতে হানা দেয়। ডাকাতরা গেইটের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে হামলা চালিয়ে পরিবারের সবাইকে হাত-পা বেধে ফেলে। পরে পুরো ঘর তছনছ করে স্টীলের আলমিরা ভেঙ্গে নগদ ১লাখ টাকা, ৯ ভরি স্বর্ণালংকার ও ২টি মোবাইল ফোনসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় পরিবারের শংকর নন্দী ও সৌরভ নন্দী নামে দুই কিশোর আহত হয়েছে। খবর পেয়ে পেয়ে গতকাল রবিবার দুপুরে নবীগঞ্জ থানার এসআই পলাশ চন্দ্র দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে। এসময় ডাকাতদের ব্যবহৃত একটি চায়নিজ কুড়াল উদ্ধার করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com