শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

মাধবপুরে মসজিদে শিরণী বিতরণ নিয়ে কথা কাটাকাটি অতপর হামলায় খুন

  • আপডেট টাইম সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮
  • ৫৬৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মসজিদে শিরণী বিতরণ নিয়ে কথাকাটাকাটি জের ধরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার পবিত্র শব-ই-মেরাজের রাত ১২টার দিকে বাঘাসুরা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহতের নাম হেলাল মিয়া (৩৫)। তিনি লক্ষীপুর গ্রামের ছনাই মিয়ার ছেলে। পুলিশ সূত্র ও নিহতের ভাই ফয়সল মিয়া জানান, ওই রাতে স্থানীয় মসজিদে পবিত্র শব-ই-মেরাজ উপলক্ষে মিলাদের আয়োজন করা হয়। মিলাদ শেষে শিরণী বিতরণের সময় নিহত হেলাল মিয়ার সাথে কয়েকজনের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে হেলাল মিয়া মসজিদ থেকে বের হওয়ার পর কতিপয় লোক হেলাল মিয়ার উপর হামলা চালায়। এ সময় হেলাল মিয়ার বুকে ফিকল বিদ্ধ হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিঠুন রায় মৃত ঘোষণা করেন। ডাঃ মিঠুন রায় জানান, শরীরে একটা আঘাতের চিহ্ন রয়েছে। তিনি ধারণা করছেন ফিকলের আঘাতটা নিহতের হৃদযন্ত্রে লেগে থাকতে পারে। মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com