বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮
  • ৫৭০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারঘাট বাজার এলাকায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার অধিদপ্তরের নিয়মিত বাজার অভিযান চলাকালে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। ওজনে কারচুপির দায়ে মাতৃমঙ্গল সুইটসকে ২হাজার, পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকায় মিষ্টি কিং কে ৪হাজার, প্রাইম ফুডকে ১ হাজার, হ্যালো বেকারিকে ১ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে তানিসা ফার্মেসীকে ১হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রায় ২৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বাজারের কাছাবাজার ও মাছ বাজার থেকে ২০ টিরও বেশি বেআইনী বাটখারা বাজেয়াপ্ত করা হয়। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান আমিরুল ইসলাম মাসুদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com