বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে পালিয়ে যাওয়ার এক মাস পর প্রেমিক যুগল আটক

  • আপডেট টাইম বুধবার, ১১ এপ্রিল, ২০১৮
  • ৫৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থেকে পালিয়ে যাওয়া এক মাস পর নোয়াপাড়া থেকে প্রেমিক যুগলকে আটক করেছে পুলিশ। এদিকে অপ্রাপ্ত বয়স্ক প্রেমিকা (১৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর দিকে প্রেমিক সাইফুল আলম ওরফে শাহ আলমকে কারাগারে প্রেরণ করা হয়। পুলিশ ও ভিকটিম সূত্রে জানা যায়, মক্রমপুর ইউনিয়নের শাহপুর গ্রামের প্রবাসি জহুরুল ইসলামের কন্যা শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুর নানা আব্দুল হাইর বাড়ি থেকে পড়ালেখা করে আসছে। সে শায়েস্তাগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। স্কুলে আসা যাওয়ার সুবাদে জগতপুর গ্রামের সাহাবুদ্দিনের পুত্র ইলেকট্রিশিয়ান সাইফুল আলম ওরফে শাহ আলম (২০) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি মেয়ের নানার বাড়ির লোকজন আচঁ করতে পেরে তাকে শাসন করে। এক পর্যায়ে মেয়েটি গত ১১ মার্চ সকালে স্কুলে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানায় জিডি করা হয়। এর প্রেক্ষিতে গত সোমবার রাত ১০টার দিকে শায়েস্তাগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম নোয়াপাড়া এলাকার জনৈক পারভীন বেগমের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসেন।
একটি সূত্র জানায়, মেয়েটি তার পরিবারের লোকজনের কথায় যেতে না চাইলে তার মামা শামীম বাদি হয়ে শায়েস্তাগঞ্জ থানায় অপহরণ মামলা করেন। এর প্রেক্ষিতে পুলিশ প্রেমিক শাহ আলমকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করে। অপরদিকে মেয়েটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com