রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

ধানের সাথে মাছ চাষ করে সফল এহিয়া ॥ রাসায়নিক সার ব্যবহার না করেই বাম্পার ফলন

  • আপডেট টাইম বুধবার, ১১ এপ্রিল, ২০১৮
  • ৫১৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ রাসায়নিক সার ছাড়াই ধানের সাথে মাছ চাষ করে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন কৃষক এহিয়া রেজা। চলতি মৌসুমে ৪কের জমিতে ধানের সাথে মাছ চাষ করে সফল হয়েছেন। ইচ্ছাশক্তির কারণেই তিনি সফলতার মুখ দেখেছেন বলে তিনি জানান। আর এতে কৃষক এহিয়া রেজা প্রশংসা কুড়িয়েছেন।
বানিয়াচং সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের আদম খানী গ্রামের বাসিন্দা এহিয়া রেজা।
গতকাল সরেজমিন ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের পূর্ব আদম খানী গ্রামের বাসিন্দা এহিয়া রেজার ৯ নং ব্লকের চাষকৃত জমিগুলো পরিদর্শন করে দেখা যায়, সবুজের সমারোহ সোনালী ফসলে ভরপুর তার চাষকৃত ধানী জমি। সাথে দেখা গেছে দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের মাছের সমারোহ। কথা হয় উদ্যমী কৃষক এহিয়া রেজার সাথে, কিভাবে কোন প্রকার রাসায়নিক সার ব্যবহার ছাড়াই এত সুন্দর ফসল লাগানো সম্ভব হয়েছে। উত্তরে তিনি জানালেন, বেশ অনেক দিন যাবৎ তিনি মাছ চাষ করে আসছেন। রাসায়নিক সার ছাড়াই কিভাবে মাছের সাথে ধান চাষও করা যায় এজন্য তিনি প্রায়শই ইন্টারনেটের মাধ্যমে এ বিষয়ে খোজ খবর নিতে থাকেন। এক সময় তিনি সন্ধান পান আন্দালিব হাসান নামে জনৈক ব্যবসায়ীর। তার সাথে তিনি তার এ আগ্রহের কথা জানান। তখন তিনি প্রাকৃতিকভাবে তৈরী সারের সাথে তার আমদানীকৃত দক্ষিণ কুরিয়ার হিতু ধাজোয়া এবং বিএস গ্রীন এ্যাকসিলেন্ট নামে দু’টি সার স্বল্প পরিসরে ব্যবহারের জন্য তাকে পরামর্শ দিলেন। তার পরামর্শ অনুযায়ী তিনি ৪ কের জমিতে দু’জাতের হিতু ধাজোয়া ১শ গ্রাম এবং বিএস গ্রীন এ্যাকসিলেন্ট ১০০ গ্রাম সার ব্যবহার করেছেন। যার বাজার মূল্য মাত্র ৭শ টাকা। বর্তমানে তার চাষকৃত জমিতে দেখা গেছে পাশের অন্যান্য জমির তুলনায় ধানের ফলন বেশী হয়েছে। আশা করা হচ্ছে তার জমিতে এ বছর বাম্পার ফলন হবে। অথচ অন্যান্য জমির কৃষক তার চেয়ে বহুগুনে অনেক টাকা খরচ করে রাসায়নিক সার ব্যবহার করেও জমিতে আশানুরূপ ফসল পাচ্ছেন না। বরং অধিকাংশ জমিগুলোর ধানের পাতা লালচে রং ধারন করে ধানের চারাগুলো মরে যেতে দেখা যাচ্ছে। ধানের পাশাপাশি তিনি ৪কের জমিতে মাছ চাষ করেও সফল হয়েছেন। প্রতিদিনই তার এ প্রদর্শনিটি দেখতে অনেক মানুষ ভীড় জমাচ্ছে। স্থানীয় কৃষি বিভাগের কোন প্রকার সহযোগিতা ছাড়াই নিজের চেষ্টায় সফল হয়েছেন কৃষক এহিয়া রেজা। এর জন্য একটু মনকষ্টও রয়েছে এই উদ্যমী কৃষক এহিয়ার। তিনি জানান ফসল রোপন থেকে অদ্যাবধি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কোন উপসহকারী কৃষি কর্মকর্তাকে একটি সময়ের জন্যও মাঠে আসতে দেখিনি। অনেক সময় সহযোগিতা চেয়েও পাইনি। এদিকে কৃষক এহিয়া রেজার রাসায়নিক সার ব্যতীত বোরো ধানের বাম্পার ফলন দেখে অনেক কৃষক আগামীতে তার ফর্মুলা অনুযায়ী চাষাবাদ করার প্রত্যয় ব্যক্ত করে তার সহযোগিতা চেয়েছেন। তিনিও কৃষকের সোনালী ফসল ফলাতে তার অর্জিত অভিজ্ঞতা বিনিময় করে কৃষকদের সহেযাগিতা করার আশ্বাস ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com