বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের ৭৮ নারীকে মাতৃত্বকালীণ ভাতার কার্ড প্রদান

  • আপডেট টাইম শনিবার, ৭ এপ্রিল, ২০১৮
  • ৫৯৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলার কুর্শি ইউনিয়নের ৯টি ওয়ার্ডভুক্ত ৭৮ জন প্রসূতি মা’ ও নবজাতকের সহায়তায় ৭৮ জন নারীকে মাতৃত্বকালীণ ভাতার কার্ড প্রদান করা হয়েছে। গতকাল সকালে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আয়োজিত উন্মোক্ত আলোচনা সভা শেষে ওই কার্ড প্রদান করা হয়। সভপাতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুসা। কোরআন তেলাওয়াত করেন ইউপি সদস্য আল আমিন খান। গীতা পাঠ করেন চয়ন দাশ। ইউপি সচিব মোঃ শাহজাহান মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন ইউনিয়নের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সাংবাদিক এম এ বাছিত, ইউপি সদস্য মোঃ আব্দুস সোবহান, গোলাম হোসেন চৌধুরী রাজু, আকাব মিয়া, আব্দুল মন্নাফ, আল আমিন খান, আকাব আলী, সংরক্ষিত সদস্য নীলিমা আক্তার, শাহ সুরাইয়া বক্স, রাজিয়া বেগম প্রমূখ। অনুষ্ঠানে সরকারের তরফ থেকে প্রসূতি মা’ ও নবজাতক শিশুর সহায়তা হিসেবে বরাদ্ধকৃত মাতৃত্বকালীণ ভাতার ৭৮টি কার্ড প্রদান করা হয়। কার্ডভুক্ত প্রত্যেক নারী ১২ হাজার টাকা সহায়তা হিসেবে অনুদান পাবেন। ব্যাতিক্রমী ওই উদ্যোগে প্রসূতি মা’ ও নবজাতক শিশুর উপস্থিতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণে ভাতাভোগী মা’র হাতে কার্ড দেয়া হয়। এ সময় সরকারের উন্নয়ন কর্মকান্ডে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com