শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে অপ-চিকিৎসায় শিক্ষিকা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮
  • ৫৬৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, আয়া ও নার্সদের ভুল চিকিৎসা ও অবহেলার কারণে নবজাতক শিক্ষিকা সুফলা রাণী দাশের মৃত্যুর ঘটনায় বিভাগীয় তদন্ত ও দোষীদের বিচারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় নবীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গোলাম রব্বানীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আলী আমজদ মিলন, সহ-সভাপতি ছুরুক মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরী, প্রধান শিক্ষক ফনি ভূষন রায়, সুব্রত দাশ, রফিক আহমেদ, মাহবুবুর রব ফনি, সাংবাদিক সলিল বরণ দাশ প্রমুখ। বক্তব্যে সুফলার স্বামী রিপন তালুকদার তার স্ত্রীর স্মৃতিচারন ও মর্মান্তিক এ ঘটনার বর্ণনা দিয়ে দোষীদের শাস্তির দাবী জানান। এছাড়া অন্যান্য বক্তাগণও সুফলার মৃত্যুর জন্য দায়িদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় পরবর্র্তীতের আন্দোলনের ডাক দিবেন বলে হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা। পরে শিক্ষক সমিতির পক্ষ থেকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
প্রসঙ্গত, গত বুধবার বিকেলে প্রসূতি নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশায় বসবাসরত রোকনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুফলা রাণী দাশ প্রসবের ব্যথা নিয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক, আয়া ও নার্সদের অপ-চিকিৎসা, অবহেলা, খামখেয়ালিপানা ও অব্যবস্থপনায় অধিক রক্তক্ষণের ফলে নবজাতকসহ সুফলা মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com