বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বিদ্যুৎ পেয়ে আনন্দিত লাখাইয়ের প্রত্যন্ত অঞ্চল ॥ দলমত নির্বিশেষে এমপি আবু জাহিরকে আবারো নির্বাচিত করার ঘোষণা

  • আপডেট টাইম বুধবার, ৪ এপ্রিল, ২০১৮
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার প্রত্যন্ত অঞ্চল কাটাইয়া-ফরিদপুরের সাড়ে ৫শ’ পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান করেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির। সোমবার বিকালে ১ কোটি ৫ লাখ ১১ হাজার ২০০ টাকা ব্যয়ে প্রায় সাড়ে ৭ কিলোমিটার লাইন নির্মাণের মাধ্যমে এই বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পরে গ্রামবাসী আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি আবু জাহির।
জনসভায় উপস্থিত গ্রামবাসী বিদ্যুতের আলো পাওয়ার আনন্দে উল্লাস প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে এমপি আবু জাহিরকে আবারো নির্বাচিত করার ঘোষণা দেন।
বিদ্যুতায়নের উদ্বোধন শেষে জনসভায় বক্তারা বলেন, আমরা কোনদিন ভাবতেও পারিনি এই প্রত্যন্ত এলাকাটিতে বিদ্যুতের আলো পাব। কিন্তু এডঃ মোঃ আবু জাহির এমপি আমাদেরকে এই সুবিধা প্রদান করেছেন। এছাড়া হাওর এলাকার বাসিন্দাদের সকল সুবিধা-অসুবিধায় আমরা তাকে পাশে পাই। এ সময় তারা হাওর এলাকার উন্নয়ন কাজ অব্যাহত রাখতে এমপি আবু জাহিরের প্রতি অনুরোধ জানান।
জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার হাওরাঞ্চলবাসীকে উন্নয়নের ধারায় সংযুক্ত করেছে। অন্যান্য সরকার কখনো গ্রামাঞ্চলের লোকজনের খোঁজ খবর নেয়নি। কিন্তু দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে আমরা গ্রাম ও শহরের দুরত্ব কমিয়ে আনতে সক্ষম হয়েছি। এখন গ্রামে বসেই দেশ-বিদেশে অনেক কাজ মুহূর্তেই সম্পন্ন করা সম্ভব হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন লাখাই উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, বুল্লা ইউনিয়ন চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, লাখাই পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক এম এ মতিন মাস্টার ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল।
আলহাজ¦ মোঃ রমজান আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ মুখলেছুর রহমানের পরিচালনায় জনসভায় অন্যান্যের মাঝে বক্তৃতা করেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এডঃ খোকন চন্দ্র গোপ, সহ-সভাপতি আতাউর রহমান, আব্দুর রহমান, মোঃ জহিরুল ইসলাম, অমূল্য রায়, জায়েদ আহমেদ, ফরহাদ তালুকদার, মোঃ শাহিনুর, লোকমান মিয়া স্কুলছাত্র জয়নাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মোঃ জয়নাল আবেদীন খান এবং স্বাগত বক্তব্য রাখেন কাটাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাসুক মিয়া তালুকদার। বিদ্যুতায়নের উদ্বোধন শেষে জনসভায় আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সর্বস্তরের লোকজন খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভায় এসে জড়ো হন। পরবর্তীতে বিদ্যালয় পৃথকভাবে এমপি আবু জাহিরকে সম্মাননা ক্রেস্ট এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com