বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ে টমটম উল্টে যাত্রী নিহত ॥ আহত ৫

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮
  • ৪৫০ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় টমটম টমটম উল্টে ১ যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে বামৈ স্টেশন থেকে যাত্রী নিয়ে লাখাই সদরে যাওয়ার পথে লাখাই বটতলা নামক স্থানে পৌছলে গাড়ীটি উল্টে যায়। এ সময় মন্জু মিয়া (৬০) সহ ৬ জন যাত্রী আহত হয়।
উপস্থিত লোকজন গুরুতর অবস্থায় মনজু মিয়াকে লাখাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার এনামুল হক তাকে মৃত ঘোষনা করেন। সে ওই উপজেলার স্বজন গ্রামের বাসিন্দা। এব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ বজলার রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মৃত ব্যক্তির সুরতহাল করা হয়েছে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এলাকাবাসীর সূত্রে জানা যায়, লাখাই ইউনিয়নের চেয়াম্যান আরিফ আহমেদ রুপন ও মুড়াকড়ি ইউনিয়নের চেয়াম্যান আবুল কাসেম মোল্লা ফয়সল টমটম চালকের ও নিহত পরিবারের লোকজনকে নিয়ে আলোচনা করে বিষয়টি আপোষ মিমাংসা করেন। এ ব্যাপারে জানতে চাইলে, চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সল ও আরিফ আহমেদ রুপন সত্যতা স্বীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com