শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে দুই মাদক বিক্রেতাসহ গ্রেপ্তার ২৩ ॥ ইয়াবা-গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ৩১ মার্চ, ২০১৮
  • ৭২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে দুই মাদক বিক্রেতাসহ বিভিন্ন থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেফতার করেছে। মাধবপুরে গ্রেফতারকৃতরা হলেন, তিনগাঁও এলাকার দুধ মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৪৪) ও উপজেলার বেঙ্গাডুবা গ্রামের মারাজ মিয়ার ছেলে তোতা মিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বাচ্চুকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
একই রাতে মাধবপুর থানার এসআই শামছ ই তাব্রীজের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তোতা মিয়াকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে, জেলার বিভিন্ন থানা পুলিশ অভিযান চালিয়ে পলাতক ২১ আসামিকে গ্রেফতার করে। এর মধ্যে ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নাজিম উদ্দিন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com