রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটে সাতছড়ি জঙ্গলে কিশোরী ধর্ষণ ভিডিও প্রকাশ জড়িত দুই যুবক আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮
  • ৫৬১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক কিশোরী (১৫) কে গণধর্ষণের পর ভিডিও প্রকাশ করার অভিযোগে ২ যুবককে আটক করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে অভিযুক্ত ওই ২ যুবককে স্থানীয় আমুরোড বাজার থেকে আটক করেন ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী। পরে আটক যুবকদের পুলিশে সোপর্দ করা হয়। ধর্ষণের বিষয়ে ২০ মার্চ চুনারুঘাট থানায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের করে ওই কিশোরী।
ধর্ষিতা কিশোরী জানায়, গত ১৮ মার্চ নিজ বাড়ী কালিশিরি থেকে আমুরোড বাজার আসার পথে সুন্দরপুর গ্রামে পৌঁছুলে ওই গ্রামের আঃ গোফারের পুত্র শফিকুল ইসলামসহ আসামীরা তাকে জোরপূর্বক সাতছড়ি জঙ্গলে নিয়ে যায় এবং ৪ জন মিলে ধর্ষণ করে এবং ওই ধর্ষণের দৃশ্য ভিডিও চিত্র ধারণ করে। সেই লোমহর্ষক ভিডিও চিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে এবং বিভিন্ন মোবাইলে ছড়িয়ে দেয়। সাতছড়ি থেকে ধর্ষিতা ওই কিশোরী আহত অবস্থায় বাড়ীতে এসে বিষয়টি তার পরিবারকে জানায়। বিকেলেই স্থানীয় চেয়ারম্যানের কাছে গেলে তিনি তাদেরকে দ্রুত চুনারুঘাট থানায় যাওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান এসআই কাশী শর্মাকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠান। পরে কিশোরী বাদী হয়ে সুন্দরপুর গ্রামের আঃ গোফারের পুত্র সফিকুল ইসলাম (১৮), গোছাপাড়া গ্রামের মৃত কিম্মত আলীর পুত্র নাইম মিয়া (১৭), কালামন্ডল গ্রামের আরজু মিয়ার পুত্র সাইফুল ইসলাম (১৮) ও হাড়াজোড়া গ্রামের তাহির মিয়ার পুত্র সুজন (১৬) কে আসামী করে মামলা দায়ের করেন। এদিকে ধর্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইলে ধর্ষণের ভিডিওটি প্রচার করেও বীরদর্পে হাট-বাজারে ঘুরাফেরা করতে থাকে। ভিডিওটি স্থানীয় চেয়ারম্যানের নজরে আসলে ইউপি সদস্য দুলাল ভূইঁয়া ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে তাদের আটক করেন এবং চুনারুঘাট থানার এসআই কাসী শর্মা ও এসআই সুমনসহ একদল পুলিশ ইউপি অফিসে এসে আটককৃত আসামীদের চুনারুঘাট থানায় নিয়ে যায়। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি বলেন, বিষয়টি গুরুত্বের সহিত আমলে নিয়ে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com