রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে আজ ২২ মার্চ স্বাধীন বাংলার পতাকা উত্তোলন দিবস

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮
  • ৫৯৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আজ ২২ মার্চ। নবীগঞ্জে মহান স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস। একাত্তরের আজকের এই দিনে নবীগঞ্জে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়। প্রতি বছরই ওই দিনটি অনেকটা নিরবে অতিবাহিত হলেও মাঝে মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীনতার পতাকা উত্তোলনকারী তৎকালীন ছাত্রনেতা আব্দুর রউফ উক্ত দিবসটি উদযাপন করে আসছেন। ২০১৬ সালের এই দিনটি ঝাকজমকপূর্ণ ভাবে দিবসটি উদযাপিত হলেও এ বছর কোন অনুষ্টানের খবর পাওয়া যায়নি।
তৎকালীন ছাত্রনেতা আব্দুর রউফ এর ভাষ্যমতে, ১৯৭১ সালের এই দিনে সকাল ১০ টায় নবীগঞ্জের ডাকবাংলো প্রাঙ্গনে তৎকালীন ছাত্রলীগ ঢাকা মহাখালী আঞ্চলিক কমিটির সভাপতি ও ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আব্দুর রউপ সঙ্গীয় সহযোদ্ধা ছাত্রনেতা শাহাবুদ্দিন ও কামাল আহমেদকে সাথে নিয়ে আনুষ্টানিকভাবে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। এ ব্যাপারে তিনি বলেন, তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ২৩ মার্চ সারা দেশে স্বাধীন বাংলার পতাকা উত্তোলনের ঘোষণা থাকায় সহপাটিসহ জাতীয় পতাকা সাথে নিয়ে নবীগঞ্জে আসি। এবং মরহুম জননেতা আব্দুল আজিজ চৌধুরীর বাসভবনে বসে নবীগঞ্জে ২২ মার্চ পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেয়া হয়। সেই অনুযায়ী নবীগঞ্জের ডাকবাংলায় পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেই ঢাকায় ফিরে যেতে হয়েছিল। ওই পতাকা উত্তোলন অনুষ্টানে তৎকালীন সময়ে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন আলহাজ¦ ডাঃ নিম্বরুর রহমান চৌধুরী, আলহাজ্ব হিরা মিয়া, আব্দুস ছুবান মাষ্টার, আব্দুল হক চৌধুরী, আব্দুস ছালাম, রামদয়াল ভট্রার্চায্য, আজিজুর রহমান ছুরুক মিয়া, চারু চন্দ্র দাশ, মাষ্টার আব্দুল মতিন চৌধুরী, মিহির কুমার রায় মিন্টু ও আবু ছালেহ চৌধুরীসহ অনেক নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com