বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটের সৈয়দ হাসান আলী প্রাইমারী স্কুলের শিক্ষিকাদের বিরুদ্ধে নানা অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ১৯ মার্চ, ২০১৮
  • ৫৮৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের পীরেরগাঁও সৈয়দ হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজিরা খাতুন ও সহকারী শিক্ষিকা মিনারা আক্তার ও সুফিয়া আক্তারের বিরুদ্ধে স্কুল ফাকি ও অনিয়মের অভিযোগ উঠেছে। পীরেরগাঁও গ্রামের তাছলিমা আক্তার (মিতা) গতকাল রবিবার চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এ অভিযোগ প্রদান করেন।
অভিযোগে জানা যায়, ওই ৩ জন শিক্ষিকা বিদ্যালয়ে নিয়মিত আসেন না। সঠিকভাবে ক্লাসে পাঠদান করেন না। কোন ছাত্রছাত্রী স্কলে  ভর্তি করার নিয়ে গেলে তারা ভর্তি করেন না। এ ব্যাপারে কোন অভিভাবক তাদের কাছে জানতে চাইলে তারা অসৌন্যমুলক আচরণ করেন। এমনকি নাম কেটে স্কুল থেকে বের করে দেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, ছাত্র/ছাত্রীরা স্কুলে এলেও শিক্ষিকা কেউ নেই। স্কুল বন্ধ থাকায় ছাত্রছাত্রী বারান্দায় বসে সময় কাটাচ্ছে। এ ব্যাপারে শিক্ষিকাদের সাথে আলাপ করলে তারা বলেন- কোন অভিভাবক অভিযোগ দিলে এতে আমাদের কিছু করার নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com