বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরের কাচা বাজারের ভয়াবহ অগ্নিকান্ড ॥ ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি

  • আপডেট টাইম রবিবার, ১৮ মার্চ, ২০১৮
  • ৬৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারের কাঁচামাল হাটায় ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল শনিবার ভোরে এ দূর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সামছুল আলম বলেন, ধারণা করা হচ্ছে ওই এলাকার জান্নাত স্টোরের বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিষেই আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় মেসার্স জালাল স্টোরের গোডাউন পুড়ে ২০ লাখ টাকাসহ, মেসার্স অক্ষয় রায় ট্রেডার্সের ৫ লাখ টাকা, ফটিক মিয়া ও সুরুজ আলীর দোকানে ৬ লাখ টাকা, জান্নাত স্টোরের ১৫ লাখ টাকার ক্ষতি হয়। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কাচামাল ও ভেরাইটিজ স্টোরসহ বিভিন্ন ধরনের ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। দূর্ঘটনার খবর পেয়ে পৌর মেয়র আলহাজ্ব জিকে গউছসহ ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে যান এবং শান্তনা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com