বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের দিনারপুরে পাহাড় কেটে প্রাকৃতিক সৌন্দর্য্য বিনষ্ট করা হচ্ছে

  • আপডেট টাইম রবিবার, ১৮ মার্চ, ২০১৮
  • ৫৮২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কিছুদিন বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে পাহাড় কাটা। হাইকোর্ট এর পাহাড় সংরক্ষণ করার নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রকাশ্যে পাহাড় কাটায় মেতে উঠেছে একদল পাহাড় খেকো। এতে নষ্ট হচ্ছে নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে খ্যাত দিনারপুর পরগণার কয়েক শতাব্দির ঐতিহ্য। পাহাড়ি এলাকা পরিণত হচ্ছে সমতল ভূমিতে। এছাড়া বৃষ্টির সময় পাহাড় ধ্বসে প্রাণহানির আশংকা করছে সচেতন মহল।
সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার পানিউমদা ইউনিয়নের বরকান্দি গ্রামের মৃত নাইয়র  মিয়ার বাড়ির নিকটবর্তী টিলা থেকে মাটি কাটা হচ্ছে। স্থায়ীয়রা জানান, পুলিশ এসে নিষেধ করার পর কিছুদিন বন্ধ থাকে টিলা থেকে মাটি কাটা। অভিযুক্ত পাহাড় খেকো জানান, মাটি গুলো স্থানীয় একটি মসজিদে নেয়া হচ্ছে। আমাদের চেয়ারম্যান এবিষয়ে অবগত রয়েছেন।
এবিষয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী জানান, পাহাড় বা টিলা কাটার বিষয়ে প্রশাসন সব সময় সচেতন রয়েছে। নিয়মিত খোঁজখবর নেয়া হচ্ছে। পাহাড় বা টিলা কাটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com