বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

রোমাঞ্চকর জয়ে দুর্দান্ত ফাইনালে বাংলাদেশ

  • আপডেট টাইম শনিবার, ১৭ মার্চ, ২০১৮
  • ৫৬৩ বা পড়া হয়েছে

স্পোর্টস রিপোর্ট ॥ বার বার পেন্ডুলামের মতো দুলেছে ম্যাচের ভাগ্য। কখনো মনে হচ্ছিল জয় দিয়ে ফাইনালের টিকিট পেয়ে যাবে বাংলাদেশ। কখনো মনে হয়েছে জয় পেয়ে যাবে স্বাগতিক শ্রীলঙ্কা। তবে শেষপর্যন্ত মাহমুদউল্লাহর অসাধারণ ব্যাটিংয়ে ২ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। পেয়ে গেছে ফাইনালের টিকিটটাও। নিদাহাস ট্রফির অঘোষিত সেমিফাইনালে জয়ের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ব্যাটিং করছে ১৬০ রানের লক্ষ্য নিয়ে। বাঁচামরার এই লড়াইয়ে ব্যাট হাতে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। প্রথম চার ওভারের মধ্যে সাজঘরে ফিরেছেন লিটন দাস ও সাব্বির রহমান। দ্বিতীয় ওভারেই লিটন দাসের উইকেট তুলে নিয়েছিলেন ধনঞ্জয়। রানের খাতা না খুলেই ফিরে যেতে হয়েছে লিটনকে। নিজের পরের ওভারে সাব্বিরকেও স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেছেন ধনঞ্জয়।
তবে তৃতীয় উইকেটে ৬৪ উইকেটের জুটি গড়ে দলকে ভালোই এগিয়ে নিচ্ছিলেন তামিম ও মুশফিক। কিন্তু এই আশার আলো বেশিক্ষণ থাকেনি। পর পর দুই ওভারে দুজই ফিরে যান। এর পর সাজঘরে ফিরে সৌম্য সরকারও। তবে শেষপর্যায়ে চাপের মুখে ১৮ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান মাহমুদউল্লাহ। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে শ্রীলঙ্কাও অবশ্য পড়েছিল ব্যাটিং বিপর্যয়ের মুখে। মাত্র ৪১ রান সংগ্রহ করতেই হারিয়েছিল ৫টি উইকেট। শেষপর্যন্ত অবশ্য কুশল পেরেরার ৬১ ও থিসারা পেরেরার ৫৮ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ১৫৯ রানের লড়িয়ে পুঁজি জমা করেছে লঙ্কানরা।
শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচে বাংলাদেশ খেলছে সাকিব আল হাসানের নেতৃত্বে। ইনজুরি কাটিয়ে এই গুরুত্বপূর্ণ ম্যাচেই মাঠে ফিরেছেন বাংলাদেশী এই অলরাউন্ডার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com