বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে মোটরসাইকেল চুরি চোর চক্রের সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮
  • ৫৬৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মোটরসাইকেল চুরির সাথে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা যুবক আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে দাবি করছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম সাদ্দাম মিয়া। সে মাধবপুর উপজেলার রাজনগর এলাকার আব্দুল হাইয়ের ছেলে। গতকাল বুধবার দুপুরের দিকে মনতলা পুলিশ ফাঁড়ির এএসআই আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ চৌমুহনী ইউনিয়নের বড়–রা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
আটকের সত্যতা নিশ্চিত করে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামরুল হাসান জানান, সাদ্দাম আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।
সর্বশেষে গত ৮মার্চ চৌমুহনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের মোটরসাইকেলসহ দুইটি মোটরসাইকেল চুরি হয়। এ ব্যাপারে মামলা হলে ঘটনার পরদিন ফারুক মিয়া (২৪) নামে এক মোটরসাইকেল চোরকে আটক করে পুলিশ। পরে ফারুকের স্বীকারোক্তি মোতাবেক গতকাল বুধবার সাদ্দামকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারের পর সে মোটরসাইকেল চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে সেটি ব্রাহ্মণবাড়িয়ায় পাঠিয়ে দেয়া হয়েছে বলে পুলিশকে জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com