বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেলা ছাত্রলীগের উদ্যোগে এমপি আবু জাহির এর জন্মদিন উদযাপন

  • আপডেট টাইম শনিবার, ৩ মার্চ, ২০১৮
  • ৬০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এর জন্মদিন উদযাপন করেছে জেলা ছাত্রলীগ। গতরাত ১২টা ১ মিনিটে জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহীর নেতৃত্বে কেক কাটেন নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, লাখাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিউল আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা তাতীলীগের সভাপতি মুদ্দত আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আমীন ওসমান, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল মুকিত, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মুর্শেদ কামাল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ নুরুল হক কবির প্রমুখ। এছাড়াও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কেক কাটার পূর্বে আবু জাহির এমপি’র দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com