সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

৩৮তম বিসিএসের প্রিলির পরীক্ষার ফল প্রকাশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮
  • ৫৪৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ আটত্রিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার বিকালে এফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষার জন্য ১৬ হাজার ২৮৬ জনকে যোগ্য ঘোষণা করা হয়েছে বলে কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক জানিয়েছেন। তিনি বলেন, নন-ক্যাডারে নিয়োগসহ আরও কয়েকটি কাজ করছে কমিশন, সেগুলো শেষ হলে ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ জানানো হবে। টেলিটক মোবাইল থেকে এসএমএস করে ফল জানা যাবে। ফল জানতে চঝঈ লিখে স্পেস দিয়ে ৩৮ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিতে হবে।
৩৮তম বিসিএসে অংশ নিতে ৩ লাখ ৪৬ হাজার ৪৪০ জন প্রার্থী আবেদন করলেও ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন প্রিলিমিনারিতে অংশ নেন। এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩০০ জন এবং পুলিশে ১০০ জনসহ মোট দুই হাজার ২৪টি পদে নিয়োগ দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com