বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান ভূয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ মার্চ, ২০১৪
  • ৫৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ভুয়া এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তার খুর্শেদ আলমকে (৩৮) ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাহী বিচারক একেএম সাইফুল আলম এর নেতৃত্বে শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজার এলাকায় চিশতিয়া জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক হাসপাতালে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই হাসপাতালের ভূয়া এমবিবিএস ডাক্তার খুর্শেদ আলমকে ৫০ হাজার জরিমানা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, খুর্শেদ আলম দীর্ঘদিন ধরে ওই এলাকার কে আলী প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত চিশতিয়া জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে আসছেন। বিষয়টি প্রশাসনের নজরে আসলে গতকাল ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। খুর্শেদ আলমের সকল অবৈধ কাগজপত্র জব্দ করে মেডিকেল এবং ডেন্টাল আইন-২০১০ এর ২৯ ধারায় এ জরিমানা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ভূয়া ডাক্তার খুর্শেদ আলম মন্সিগঞ্জের লৌহজং উপজেলার মৃত ইনুছ হাওলাদারের ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com