মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জে বিএনপি ৩শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের দায়িত্ব পালনে বাধা ও হামলা চালিয়ে আহত করার অভিযোগে বিএনপি অঙ্গ সংগঠনের ৮৮জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩’শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার এসআই ২০ ফেব্র“য়ারী মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হচ্ছেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, কেন্দ্রীয় যুবদলের সদস্য মহিবুল ইসলাম শাহীন, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াস, যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, উপজেলা যুবদলের সহ-সভাপতি অলিউর রহমান অলি, পৌর যুবদলের আহ্বায়ক সফিকুর রহমান সিতু, যুগ্¥ আহ্বায়ক মুর্শেদ আলম সাজন, শেখ মামুন, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন, সহ সভাপতি জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান শাওন, ছাত্রদল নেতা গোলাম মাহবুব, গোলাম কায়ছার ঝলক, হাবিবুর রহমান রিংকু, ইকবাল হোসেন রোকন, এহসানুল হক এমরান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ, মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জিকে গউছের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কালে পুলিশ বাধা দেয়। এ সময় বাকবিতন্ডা ও ধাক্কাধাক্কির এক পর্যায়ে পুলিশ ফাকা গুলি ছুড়ে বলে জানায় পুলিশ। এতে গুলিবিদ্ধসহ প্রায় ৩০ জন আহত হন। এ সময় পুলিশ ৫৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে বলে জানান হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com