বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হাতিরথানে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপিার্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের হাতিরথান গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন শুরু করেছে প্রেমিকা কলেজ ছাত্রী। এই ঘটনা জানাজানির পর উৎসুক জনতার ভীড় জমায় সেখানে।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সরকারী মহিলার কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রীর সাথে দেড় বছর আগে প্রেমের সম্পর্ক হয় একই গ্রামের রাজমিস্ত্রি সোহেল মিয়ার সাথে। কয়েকদিন আগে তারা পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বিষয়টি জানাজানি হলে গত মঙ্গলবার সালিশ বৈঠক আহবান করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সকাল ১১টায় লস্করপুর ইউনিয়ন অফিসে তাদের বিয়ের তারিখ নির্ধারণ করা হয়। কণেপক্ষ যথাসময়ে সেখানে উপস্থিত হলেও বর পক্ষ আসেনি। ফলে বিকেল ৩টার দিকে কলেজ ছাত্রী সোহেল মিয়ার বাড়ীর সামনে দাড়িয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে।
মেয়েটি জানায়, সোহেরের সাথে বিয়ের আগ পর্যন্ত সে সেখানে অবস্থান করবে। এদিকে সোহেল মিয়া এই ঘটনার পর বাড়ি থেকে পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com