রবিবার, ২৪ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জে ইট তৈরীতে ভেজাল দুই ভাটা মালিককে জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ইট তৈরীতেও ভেজাল হচ্ছে। নির্দিষ্ট সাইজের ইট না বানিয়ে ছোট সাইজের ইট তৈরী করা হচ্ছে। এই অপরাধে দু’টি ইটভাটাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ অধিদপ্তর। যে দুটি ভাটা মালিককে জরিমানা করা হয়েছে সেগুলো হল, কিবরিয়া ব্রিকস ফিল্ডকে ২০ হাজার এবং এনার্জি ব্রিকস ফিল্ডকে ১০ হাজার টাকা।
গতকাল মঙ্গলবার বিকেলে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আমিরুল ইসলাম মাসুদ এ অভিযান পরিচালনা করেন।
অভিযান শেষে তিনি জানান, ইটের সাইজ ছোট থাকায় কিবরিয়া ব্রিকস ফিল্ডকে ২০ হাজার টাকা এবং এনার্জি ব্রিকস ফিল্ডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও উপজেলার রসুলগঞ্জ বাজারের শিল্পী ভ্যারাইটিজ স্টোরকে মূল্য তালিকা না থাকায় এবং পণ্যেও গায়ে মেয়াদ লেখা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com