মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সরকার বিরোধী মন্তব্য করার আনসার আটক সদস্যের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা

  • আপডেট টাইম রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৮৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ফেসবুকে চাকুরী সরকারীকরণ নিয়ে উস্কানিমূলক ও সরকার বিরোধী মন্তব্য পোষ্ট করার অভিযোগে আটক জনতা ব্যাংকের হবিগঞ্জ প্রধান শাখার গার্ড সফিকুল ইসলাম (২৫) এর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে পুলিশ তার কাছ থেকে তথ্য উদঘাটনের জন্য রিমান্ডের আবেদন করবে বলে জানায়। গতকাল শনিবার সকালে জেলা আনসার অফিসের প্রশিক্ষক মোঃ তানভীর আহমেদ বাদি হয়ে মামলা দায়ের করেন।
তিনি মামলায় উল্লেখ করেন, কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ইকরামনগরী গ্রামের আব্দুল মালেকের পুত্র আনসার সদস্য সফিকুল ইসলাম জনতা ব্যাংক হবিগঞ্জ শাখায় গার্ড হিসেবে কর্মরত। সে বেশকিছুদিন ধরে ফেসবুকে চাকুরী সরকারিকরণের দাবি সংক্রান্ত উস্কানিমূলক ও সরকার বিরোধী পোষ্ট দিয়ে আসছিল। পরে হেডকোয়াটারের নির্দেশমতে তাকে আটক করে ১৫ ফেব্র“য়ারি সদর থানায় সোপর্দ করা হয়। সদর থানার এসআই সাহিদ মিয়া বাদি হয়ে মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করেন। আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। বর্তমানে সে কারাগারে রয়েছে।
এ বিষয়ে সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, আরো তথ্য উদঘাটনে আজ রবিবার আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com