বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

পৌর আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের ইন্তেকাল ॥ এমপি আবু জাহির সহ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক হবিগঞ্জ সমাচারের স্টাফ রিপোর্টার আজিজুল ইসলাম সজীব এর পিতা, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। গতকাল বিকাল ৪টায় তিনি হবিগঞ্জ শহরের মোহনপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে এবং ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঈদগায়ে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।
রফিকুল ইসলাম টাউন মডেল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং মোহনপুর অলিউল্লাহ মসজিদের সাধারণ সম্পাদক ছিলেন। রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি।
সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এমপি আবু জাহির বলেন, রফিকুল ইসলাম আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে সংগঠন একজন ত্যাগী লোককে হারালো। এ ছাড়া দৈনিক হবিগঞ্জ সমাচারের স্টাফ রিপোর্টার আজিজুল  ইসলাম সজীবের পিতা রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার প্রধান উপদেষ্টা মোঃ আব্দুর রহমান, পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ ফজলুর রহমান, সিনিয়র রিপোর্টার পাবেল খান চৌধুরী, মোঃ ছানু মিয়া, এম কাউছার আহমেদ, কাজী মিজানুর রহমান। বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com