বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের ইনাতগঞ্জে ইয়াবা ব্যবসায়ী তপনসহ পৃথক অভিযানে গ্রেফতার ৩

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৮৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামের মৃত আব্দুল মোতালেব এর পুত্র মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী তপন মিয়া (৩৪) কে ২৫পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর নবাগত এসআই ওমর ফারুক মোড়ল, এএসআই সোহেল দেব ও এএসআই বিশ^জিৎ এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তপনের বাড়ী থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, তপন এলাকার একজন চিহিৃত বিভিন্ন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মাদক ও চুরির মামলা রয়েছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পরিদর্শক সামছুদ্দিন খাঁন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে একই দিন পৃথক অভিযানে ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামের ওয়ারেন্টভুক্ত মৃত আরজু মিয়ার পুত্র রায়েছ মিয়া (৩২) ও ইনাতগঞ্জের দিঘীরপাড় গ্রামের ধন মিয়ার পুত্র শুভ মিয়া (২০) কে শিশু আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com