প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপিত হয়েছে। গত ৯ জুলাই বৃহস্পতিবার বিকাল ৫টায় স্থানীয় সুরবিতানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি তাহমিনা বেগম গিনির সভাপতি সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মঈনুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক
সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, সমাজসেবক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ মোঃ জমির আলী, পরিষদের নির্বাহী সদস্য হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, পরিষদের সদস্য, কবি প্রাবন্ধিক জাহানারা আফছর, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইলিয়াস বখত চৌধুরী জালাল, পরিষদের নির্বাহী সদস্য গবেষক সায়েদুর রহমান তালুকদার, সিনিয়র সহ-সভাপতি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম সরকার, ব্যাংকার নির্বাহী সদস্য কবি মাঃ আব্দুল হক, সদস্য ও পরিষদের মাধবপুর উপজেলা শাখার সভাপতি সৈয়দ মশিউরুল হোসাইন, ব্যাংকার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাহিত্যনুরাগী মোঃ আব্দুল্লাহ, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমির প্রধান শিক্ষক মোহাম্ম নুরুল হক, জহর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, জেলা জাসাস আহবায়ক মিজানুর রহমান চৌধুরী। বক্তব্য প্রদান করেন পরিষদের প্রচার সম্পাদক আব্দুল মোতালেব মমতাজ, নির্বাহী সদস্য সহকারি অধ্যাপক লতিফ হোসেন, পরিষদের অর্থ সম্পাদক কবি শংকর অধিকারী, মৌচাক সাহিত্য পরিষদের সভাপতি কবি বাদল কৃষ্ণ বণিক, সুরবিতান অধ্যক্ষ সরোজ কান্তি দাশ, পরিষদের নির্বাহী সদস্য কবি রুনা আক্তার স্বপ্না, কবি অপু চৌধুরী, কবি নাট্যকার সিদ্দিকি হারুন, ডাঃ মোঃ মিজানুর রহমান, সদস্য গীতিকার নুরুর রহমান হারুন, নাট্যকার মল্লিক আহমেদ বাবুল, সাহিত্যনুরাগী দেওয়ান সুয়েব রাজা, সুরবিতানের সাধারণ সম্পাদক আবুল ফজল, নির্বাহী সদস্য শিক্ষক এম এ ওয়াহেদ, সাহিত্যনুরাগী পাপ্পু রানী সূত্রধর, সাবেক বৃন্দাবন সরকারি কলেজের সাবেক জিএস মোঃ আব্দুল কাদির কাওসার আহমেদ, লেখক শেখ নাসির উদ্দিন রানা সদস্য কবি এস এম শাহেদ, সদস্য কবি জলিল উদ্দিন রইছ, পিএফজি সদর সদস্য আব্দুল মোতালিব দুলাল, পরিষদ সদস্য শিক্ষক কবি আব্দুল্লাহ আবীর কবি সৈয়দ মাহমুদ জামিল, সদস্য ও অগ্রগামী গণ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিকুর রহমান, জেলা জিটিভির প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ নুর উদ্দিন, কবি আবৃত্তিকার অজয় রায়, বনিতা দাশ, লুৎফুর রহমান, সুখেশ, সূত্রধর, চন্ডী রানী দাশ, ফাল্গুনী দাশ, নিরঞ্জন দাশ,মোঃ আব্দুল বারিক, মোহাম্মদ তোফাজ্জল হক প্রমূখ। নজরুল সংগীত পরিবেশন করেন অরণ্য দাস, পুষ্পিতা সূত্রধর, দেবহ্নদ রায় গুঞ্জন, ডলি আক্তার প্রমূখ। নৃত্যে তাথৈ, পরিবেশনায় গৌতম দাশ সুমন।