নবীগঞ্জ প্রতিনিধি ॥ সুশান্ত বৈদ্যকে সভাপতি, রাজন রায়কে সাধারণ সম্পাদক ও রঞ্জিত সূত্রধরকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার (১১ জুলাই) বিকেলে শ্রীশ্রী গোবিন্দ জিউর আখড়ায় অনুষ্ঠিত আলোচনা সভা ও কাউন্সিল শেষে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি সুবিনয় রায়। সভা পরিচালনা করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সুভাষ রায় (মেম্বার)। সভার শুরুতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রঙ্গলাল রায়ের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীলকণ্ঠ দাশ সামন্ত এর পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ভবানী শংকর ভট্টাচার্য, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি নারায়ণ চন্দ্র রায়, নবীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মিনাল কান্তি রায় (মিনু), সদস্য সচিব বিভু আচার্য, মৃদুল কান্তি রায়, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য স্বপন রবি দাশসহ বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধি, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও জোরদার করতে পূজা উদযাপন পরিষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁরা ধর্মীয় উৎসবসমূহ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে উদযাপনের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নবগঠিত কমিটিকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।