বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ছাত্রদল নেতা সৈয়দ মুশফিক ও হাফিজুল ইসলাম আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য এবং জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ ও জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুল ইসলামকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের শায়েস্তানগর কবরস্থান এলাকা থেকে রোববার দিবাগত রাত ৩টার দিকে টহল পুলিশ সৈয়দ মুশফিক আহমেদকে আটক করে। অপরদিকে, ভোর ৪টার দিকে শহরের উমেদনগর এলাকায় নিজ বাসভবন থেকে হাফিজুল ইসলামকে আটক করে পুলিশ। এ সময় তার বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক ছাত্রদল নেতাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com