বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কালিবাড়িতে শ্রী শ্রী গীতা সংঘ এর উদ্যোগে গীতাযজ্ঞ অনুষ্ঠিত এমপি আবু জাহিরের ৫০ হাজার টাকা অনুদান

  • আপডেট টাইম রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শ্রী শ্রী কালিবাড়িতে হবিগঞ্জ গীতা সংঘ-এর উদ্যোগে গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩ টায় এ গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ গীতা সংঘ-এর সভাপতি বিমল জ্যোতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত গীতাযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। কালী বাড়ি কার্যকরী পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়-এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট অহীন্দ্র দত্ত চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে হবিগঞ্জ গীতা সংঘ-এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হবিগঞ্জ গীতা সংঘকে এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির ৫০ হাজার টাকা অনুদান দেয়ার ঘোষনা করেন। পরে মহাপ্রসাদ বিতরনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com